প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে সেঞ্চুরি-খরা কাটাতে ঠিক ১০০ ম্যাচ খেলতে হলো ডোয়াইন ব্রাভোকে। ওয়ানডেতে দুটি সেঞ্চুরির মাঝে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক আছেন যৌথভাবে সপ্তম স্থানে। ব্রাভোর মতোই প্রথম ও দ্বিতীয় সেঞ্চুরির মাঝে ১০০ ম্যাচ খেলেছেন ভারতের মনোজ প্রভাকর ও শ্রীলঙ্কার রুমেশ কালুভিতারানা। সেঞ্চুরি-খরা কাটাতে এঁদের চেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কার্ল হুপার (১০৫), নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং (১১১), শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (১২৩), দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস (১৩২), ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন (১৪৭) ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারকে (১৪৯)।