অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ বছরের প্রতীক্ষার অবসান হলো অ্যাটলেটিকো মাদ্রিদের। ১৯৭৪ সালের পর আবার ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে স্প্যানিশ দলটি। ইউরোপিয়ান কাপে (বর্তমানে চ্যাম্পিয়নস লিগ) দুই সেমিফাইনালের মাঝে এটাই সবচেয়ে দীর্ঘ বিরতির উদাহরণ। এর আগে অপেক্ষা-অবসানের এই রেকর্ড ছিল গ্লাসগো রেঞ্জার্সের। লিগ শিরোপা জয়ের (৫৪ বার) হিসাবে বিশ্বের সবচেয়ে সফল এই স্কটিশ ক্লাব দুবার খেলেছে ইউরোপিয়ান কাপের শেষ চারে। ১৯৬০ সালে প্রথমবার সেমিফাইনাল খেলার ৩৩ বছর পর যখন রেঞ্জার্স আবার শেষ চারে উঠল তত দিনে ইউরোপিয়ান কাপ হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগ। তৃতীয় সর্বোচ্চ ২৮ বছরের অপেক্ষা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের (১৯৬৯-১৯৯৭)।