অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষে অ্যাটলেটিকো মাদ্রিদ দেখা পেল দশম লা লিগা শিরোপার। লা লিগায় শুধু রিয়াল মাদ্রিদ (৩২) ও বার্সেলোনাই (২২) বেশি চ্যাম্পিয়ন হয়েছে অ্যাটলেটিকোর চেয়ে। অ্যাটলেটিকোর অষ্টম ও নবম শিরোপার মাঝেও পার্থক্য ছিল ১৯ বছরের। লা লিগায় অবশ্য এর চেয়েও বেশি অপেক্ষার পর লিগ জয়ের উদাহরণ আছে চারটি। ১৯৫৪ সালে ২১ বছর পর রিয়াল, ১৯৭১ সালে ২৪ বছর পর ভ্যালেন্সিয়া, ১৯৮৩ সালে ২৭ বছর পর বিলবাও ও ২০০২ সালে ৩১ বছর লিগ জিতেছিল ভ্যালেন্সিয়া।