প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই যুগের প্রতীক্ষার অবসান হয়েছে আর্জেন্টিনার। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১৯৯০ সালের পর আবার জায়গা পেয়েছে শেষ চারে। সেমিফাইনালে ওঠার জন্য অবশ্য আর্জেন্টাইনদের এবারের চেয়েও বেশি অপেক্ষা করার উদাহরণ আছে। ১৯৭৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার আগে ৪৮ বছর সেমিফাইনালেই উঠতে পারেনি ডিয়েগো ম্যারাডোনার দেশ। সেমিফাইনালের জন্য আর্জেন্টিনার চেয়েও বেশি অপেক্ষা করেছে স্পেন। ১৯৫০ সালে তৃতীয় হওয়া দলটি আবার শেষ চারে ওঠে ২০১০ সালে। সময়ের ব্যবধান ৬০ বছর। এ ছাড়া ৪০ বছরের অপেক্ষা ছিল পর্তুগালের (১৯৬৬-২০০৬)।