প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিওন বারতোলি না সাবিনা লিসিকি? ফ্রান্স না জার্মানি? আজ অল ইংল্যান্ড ক্লাবে কার উত্তরসূরি দেখবে, স্টেফি গ্রাফ না অ্যামেলি মরেসমোর? বারতোলি জিতলে ২০০৬ সালের পর ফ্রান্স পাবে প্রথম চ্যাম্পিয়ন। লিসিকি চ্যাম্পিয়ন হলে ১৯৯৯ সালের পর জার্মানিতে প্রথম যাবে উইম্বলডন ট্রফি, অবসান হবে ১৪ বছরের প্রতীক্ষার। উইম্বলডনে মেয়েদের একক জেতার পর সবচেয়ে দীর্ঘ সময় পার করেছে ব্রাজিল। ১৯৬৪ সালে মারিয়া বুয়েনো সর্বশেষ ব্রাজিলিয়ান হিসেবে উইম্বলডন জেতার পর কেটে গেছে ৪৯ বছর। স্বাগতিক ব্রিটেন আছে এরপরই। ভার্জিনিয়া ওয়েডের (১৯৭৭) জয়ের পর ৩৬ বছর ধরে প্রতীক্ষা করছে দেশটি। অস্ট্রেলিয়ার অপেক্ষা ৩৩ বছরের। ১৯৮০ সালে সর্বশেষ অস্ট্রেলীয় হিসেবে জেতেন ইভোন গুলাগং।