প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপেক্ষার প্রহর ফুরাল মারিওন বারতোলির। ৪৭তম গ্র্যান্ড স্লামে এসে প্রথম শিরোপার স্বাদ পেলেন ফরাসি-কন্যা। মেয়েদের টেনিসে প্রথম গ্র্যান্ড স্লাম জিততে সবচেয়ে বেশি অপেক্ষা করতে হলো বারতোলিকেই। ২৮ বছর বয়সী পেছনে ফেলেছেন ইয়ানা নভোতনাকে। ১৯৯৮ সালে ৪৫তম গ্র্যান্ড স্লামে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেন চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড়। তিনে ফ্রানচেসকা শিয়াভোনে। ৩৯তম গ্র্যান্ড স্লামে (ফ্রেঞ্চ ওপেন, ২০১০) এসেই প্রথম শিকে ছেঁড়ে ইতালিয়ানের। চার ও পাঁচে যথাক্রমে সামান্থা স্টোসুর (৩৪, ২০১১ ইউএস ওপেন) ও অ্যামেলি মরেসমো (৩২, ২০০৬ অস্ট্রেলিয়ান ওপেন)।