অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক-দুই বছর নয়, একটা গ্র্যান্ড স্লামের জন্য টানা ৭৬ বছর অপেক্ষা করতে হলো ব্রিটিশদের। মারের হাত ধরে পরশু অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। কিন্তু নিউজিল্যান্ডের অপেক্ষার অবসান হবে কবে? নিকট ভবিষ্যতে পুরুষ একক জিতবে এমন নিউজিল্যান্ডার কোথায়? সেই ১৯১৩ সালে উইম্বলডন জিতেছিলেন অ্যান্টনি ওয়াইল্ডিং। এরপর কেটে গেছে ৯৯টি বছর। ওয়াইল্ডিংয়ের ছয়টি গ্র্যান্ড স্লামই এখনো সম্বল নিউজিল্যান্ড টেনিসের। কমপক্ষে একটি পুরুষ একক শিরোপা জিতেছে, এমন দেশগুলোর মধ্যে অপেক্ষায় প্রহর গোনায় সবার ওপরে আছে নিউজিল্যান্ডই। ব্রিটিশরা ছিল দুইয়ে। পরের তিনটি দেশ—হাঙ্গেরি (৬৫ বছর), মিসর (৫৮) ও মেক্সিকো (৪৯)।