প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শিরোপার নিষ্পত্তি হয়নি। ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের ফাইনালটি দুই দফা বৃষ্টির কারণে শেষ হতে পারেনি। ম্যাচের বাকি অংশ হবে আজ। তবে কাল এই সিদ্ধান্ত হওয়ার আগে ম্যাচে ৬-৪, ৬-৩, ২-৬, ১-২-এ এগিয়ে ছিলেন রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে দ্বিতীয়বারের মতো নির্ধারিত সময়ের বাইরে গড়াল টুর্নামেন্ট।নাদাল ও নোভাক জোকোভিচ দুজনের সামনেই ইতিহাসের হাতছানি। জিতলেই বিয়ন বোর্গকে পেছনে ফেলে রেকর্ড সপ্তমবারের মতো জিতবেন নাদাল। আর জোকোভিচ জিতলে হবেন ৪৩ বছরের মধ্যে টানা চারটি গ্র্যান্ড স্লাম শিরোপা জেতা প্রথম তারকা। ওয়েবসাইট।