প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগের দশম শিরোপার জন্য ১২ বছরের অপেক্ষা ফুরোল রিয়াল মাদ্রিদের। তবে চ্যাম্পিয়নস লিগ শিরোপার জন্য এর চেয়েও দীর্ঘ অপেক্ষায় কেটেছে আরও অনেক দলেরই । দুই শিরোপার মধ্যে সবচেয়ে বড় ব্যবধান ছিল ইন্টার মিলানের। ১৯৬৫ সালে দ্বিতীয় শিরোপা জেতার পর তৃতীয়টির জন্য ৪৫ বছর অপেক্ষা করতে হয়েছে ইন্টারকে। রিয়ালকে তো সপ্তম শিরোপার জন্য অপেক্ষা করতে হয়েছে ৩২ বছর। ১৯৬৬ সালে ষষ্ঠ শিরোপা জেতে রিয়াল। পরেরটি জিতেছে ১৯৯৮ সালে। ১৯৬৮ সালে প্রথম শিরোপাজয়ী ম্যানচেস্টার ইউনাইটেডকে পরেরটির জন্য অপেক্ষা করতে হয়েছে ৩১ বছর৷