প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকা সফরে যেকোনো একটি ওয়ানডে খেললেই একটা রেকর্ড করে ফেলবেন গ্রান্ট ফ্লাওয়ার। জিম্বাবুয়ের পক্ষে সবচেয়ে বড় বিরতি দিয়ে ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড। ২০০৪ সালের ১৪ মার্চ সর্বশেষ ওয়ানডে খেলেছেন। ১৫ অক্টোবরের ওয়ানডেটি খেললে ছয় বছর সাত মাস এক দিন পর আরেকটি ওয়ানডে যোগ হবে তাঁর ক্যারিয়ারে। সব দেশ মিলে রেকর্ডটি নিউজিল্যান্ডের জেফ উইলসনের। ১১ বছর ৩৩১ দিন পর ডাক পেয়েছিলেন এই বোলার। রেকর্ডটা ভাঙার একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন অ্যান্ডারসন কামিন্স। ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার পর ২০০৭ সালে কানাডার হয়ে যখন ফেরেন, মাঝখানে পেরিয়ে গেছে ১১ বছর ৩০ দিন। এই রেকর্ডে সাত নম্বরে আছেন বাংলাদেশের ফারুক আহমেদ। ১৯৯০ সালে এশিয়া কাপে খেলার ৮ বছর ১৪৪ দিন পর ১৯৯৯ বিশ্বকাপে তিনি খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।