অপেক্ষায় বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিদের অনুশীলন ভেন্যু হিসেবে ফতুল্লা স্টেডিয়াম কি অনুমোদন করল আর্জেন্টিনার প্রতিনিধিদল? উত্তরটা গতকাল পর্যন্ত জানা যায়নি। বাফুফেকে এ ব্যাপারে কিছু জানায়নি আর্জেন্টিনা। তাই বাফুফে একটা গোলকধাঁধার মধ্যে পড়ে গেছে।৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ। মেসিরা ৩ সেপ্টেম্বর ঢাকায় এসে পরদিন অনুশীলন করবেন কোথায়, সেটি নিয়েই যত চিন্তা এখন। ম্যাচ আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক গত রাতে বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত বলতে পারছি না, ফতুল্লায় ওরা অনুশীলন করবে কি না।’অনুশীলন দেখা যাবে টিকিট কেটে। টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে আপন কমিউনিকেশনস। এটির প্রধান নির্বাহী রুহুল আমিন জানালেন, ‘আমরা নিজেরা ধরে নিচ্ছি বেশি দূরত্বের কারণে আর্জেন্টিনার প্রতিনিধিদল ফতুল্লা অনুমোদন করবে না। তাই বিকল্প হিসেবে বঙ্গবন্ধুকে রাখছি। যেখানেই হোক, টিকিটের দাম সর্বনিম্ন এক হাজার টাকা।’ তবে আনোয়ারুল হক বলছেন, ‘আমি অনুশীলনের টিকিটের দাম নিয়ে কিছু জানি না।’অনুশীলন দেখার টিকিট পাওয়া যেতে পারে শুক্রবার থেকে। এনসিসি ব্যাংকের মতিঝিল, গুলশান-১, ধানমন্ডি ১৫ নম্বর বাসস্ট্যান্ড, মগবাজারের টঙ্গী ডাইভারশন রোড, নারায়ণগঞ্জ বিবি রোড ও বরিশাল সদর রোড শাখায় টিকিট পাওয়া যাবে। সাপ্তাহিক বন্ধ হলেও বিশেষ ব্যবস্থায় টিকিট দেওয়া হবে।