অপেক্ষায় রিবেরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের আগে খবরটা বড় একটা ধাক্কা হয়েই এসেছিল। পিঠের চোটের কারণে ফ্রাঙ্ক রিবেরি থাকছেন না। তার পরও ফ্রান্স অবশ্য ভালো খেলেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে, কিন্তু রিবেরি এখনো সেরে ওঠেননি। তবে আশাবাদী, নতুন মৌসুম শুরুর আগেই সেরে উঠবেন, ‘নিজেকে পুরোপুরি প্রস্তুত করার জন্য আমার আরেকটু সময় দরকার। আমি ঠিকই আছি। সবকিছু ভালোই চলছে।’ ফ্রান্সকে বাদ পড়তে দেখে কি খারাপ লাগেনি? রিবেরির উত্তর, ‘বাদ পড়তে দেখা ছিল হতাশার। ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। তবে জার্মানি বেশ ভালো দল।’ গোলডটকম।