প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার ইউনাইটেডকে ছুঁতে পারল না লিভারপুল। চেলসির কাছে হেরে অল রেডদের জয়যাত্রা থামল ১১ ম্যাচেই। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে টানা জয়ের তালিকায় এবারের লিভারপুল আছে তিনে। দ্বিতীয় স্থানের স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড ১৯৯৯-২০০০ মৌসুমে জিতেছিল টানা ১২ ম্যাচ। টানা ১৪ ম্যাচে জিতে সবার ওপরে আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের দল ২০০১-০২ মৌসুমের শেষ ১৩টি ম্যাচ জেতার পর জয় তুলেছিল পরের মৌসুমের প্রথম ম্যাচেও। আগের প্রথম বিভাগ ধরেও রেকর্ডটা গানারদের।