প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দুই ম্যাচে ৬-০, ৬-০। ‘ডাবল বেগল’ শব্দ বন্ধটা নতুন করে পরিচিতি পেল শারাপোভার হাতে। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে শারাপোভা কতদূর যেতে পারেন সেটা সময়ই বলে দেবে। তবে তাঁর এই দুর্দান্ত খেলা কি হুমকির মুখে ফেলে দিল মার্টিনা নাভ্রাতিলোভাকে? মেয়েদের টেনিসে সবচেয়ে কম গেম হেরে গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি যে এই কিংবদন্তিরই। ১৯৮৩ সালে ইউএস ওপেন জয়ের পথে মাত্র ১৯ গেম হেরেছিলেন চেক তারকা। সেবার অবশ্য কোনো ডাবল বেগল করতে পারেননি নাভ্রাতিলোভা। ১৯৮৮ সালের ফ্রেঞ্চ ওপেনে এই রেকর্ডের খুব কাছে চলে এসেছিলেন স্টেফি গ্রাফ। মাত্র ২০টি গেম হারা এই জার্মান ফাইনালে নাতাশা জভারোভার বিপক্ষে পেয়েছিলেন ডাবল বেগল।