অপয়া জ্যাগার
বেচারা মিক জ্যাগার! ফুটবলকে ভালোবেসে কিনা পেলেন এই প্রতিদান। ব্রিটিশ সংগীত তারকার নামের পাশে যে লেগে গেছে ‘অপয়া’ তকমা। রোলিং স্টোন গায়ককে শুধু এই উপাধি দিয়েই ক্ষান্ত হয়নি ব্রাজিলিয়ানরা, অনুরোধ করেছে ‘দয়া করে ব্রাজিল জিতবে এমন কোনো ভবিষ্যদ্বাণী করবেন না’ । ব্রাজিলিয়ানদেরই বা দোষ কী? মিক জ্যাগার যা ভবিষ্যদ্বাণী করছেন, ঘটছে তার উল্টোটা। এই যেমন ইতালি-উরুগুয়ে ম্যাচের আগে তিনি বলেিছলেন, উরুগুয়েকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাবে ইতালি। কিন্তু ম্যাচ হেরে ব্রাজিল ছাড়তে হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে। এর আগে উরুগুয়ের সঙ্গে ইংল্যান্ডের জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যাগার। সেটাও ফলেনি। শুধু এই বিশ্বকাপ? ২০১০ বিশ্বকাপের শেষ আটে ব্রাজিল-হল্যান্ড ম্যাচ তিনি দেখেছিলেন ব্রাজিলের জার্সি গায়ে। ফলাফল তো
সবারই জানা। এবারও তাই জ্যাগারকে নিয়ে ভয়ে ব্রাজিলিয়ানরা! ইয়াহু স্পোর্টস।