প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত নম্বর জার্সির এমনিতেই আলাদা একটা ভার আছে। সেটির জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর নামই হয়ে গেছে সি-আর সেভেন। কিন্তু স্পোর্টিং লিসবনে এই জার্সিটাই একটা সময় কেউ নিতে চায়নি। ২১ বছর ধরে যে এই জার্সিটা অপয়া হয়ে আছে! সেই ১৯৯৫ সালে লুইস ফিগো স্পোর্টিং ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন। সাত নম্বর জার্সি এরপর থেকে যাঁর গায়েই উঠেছে, তাঁদের বেশির ভাগই কোনো একটা বিচিত্র কারণে খেই হারিয়ে ফেলেছেন। ম্যান সিটির সাবেক স্ট্রাইকার ভ্যালেরি বজিনভ, মিসরীয় তারকা শিকাবালা ও বার্সার জেফরেন সুয়ারেজ—ব্যর্থদের তালিকায় এ রকম অনেক নাম আছে। ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত কেউ তো জার্সিটা নিতেই চায়নি। এবার সেটি পেয়েছেন আর্সেনাল থেকে ধারে আসা জোয়েল ক্যাম্পবেল। এবার সেই ভূতটা কি নামাতে পারবেন? ডেইলি স্টার, ইউকে।