অফ স্পিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন মনে রাখার মতো একটি দিন কাটালেন নাথান লায়ন। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে কাল প্রথমবারের মতো দেশের মাটিতে ৫ উইকেট পেয়েছেন এই অফ স্পিনার। ইংল্যান্ডকে ১৭৯ রানে অলআউট করে জয়ের সুবাস পাচ্ছে দলও। স্টুয়ার্ট ব্রডকে ক্লার্কের ক্যাচ বানিয়ে ২৬ বছর বয়সী এই স্পিনার পেয়ে গেছেন টেস্ট ক্যারিয়ারের শততম উইকেটও। ব্রুস ইয়ার্ডলির অবসরের ৩০ বছর পর টেস্টে ১০০ উইকেট পাওয়া কোনো অফ স্পিনার পেল অস্ট্রেলিয়া। টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া অস্ট্রেলীয় অফ স্পিনার হিউ ট্রাম্বল (১৪১)। ২৯ ম্যাচে লায়নের শিকার ১০১ উইকেট।