অবনমন ছাড়াই টিটি লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে আজ শুরু হচ্ছে অগ্রণী ব্যাংক ঢাকা মহানগরী টেবিল টেনিস লিগ। প্রিমিয়ার বিভাগে অংশ নেবে ৯ দল, ২০ দল খেলবে প্রথম বিভাগে এবং মহিলা বিভাগে খেলবে ৮ দল। এবার কোনো বিভাগেই অবনমন থাকছে না। স্বাভাবিকভাবেই এবারের লিগটা আকর্ষণ হারাচ্ছে। যদিও প্রতিটি দলেই খেলবে একাধিক বিদেশি খেলোয়াড়। এঁদের মধ্যে থাইল্যান্ডের একজন, বাকি সবাই ভারতীয়। দলগত ইভেন্টে একটি ক্লাব সর্বোচ্চ পাঁচজন করে বিদেশি নিতে পারলেও মাত্র দুজন খেলার সুযোগ পাবেন। টিটি ফেডারেশনে কাল এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।