অবনমন ছাড়াই প্রিমিয়ার হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু কিউট ১৮তম প্রিমিয়ার হ্যান্ডবল লিেগ থাকছে না অবনমন৷ কারণ একটি দল নাম প্রত্যাহার করেছে৷ নয় দলের এই লিগে দেখা যাবে বিদেশি খেলোয়াড়৷ নারিন্দা প্রগতি বয়েজ দুজন ভারতীয় খেলোয়াড় এনেছে৷ অনেক দিন পর লিগে বিদেশি খেলোয়াড়ের আগমন, তাই লিগটা জমবে বলেই কাল সংবাদ সম্মেলনে আশাবাদ আয়োজক হ্যান্ডবল ফেডারেশন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের৷
১৯৮৪ সালে লিগের শুরু থেকেই পৃষ্ঠপোষক মৌসুমী ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড৷ এবারও আছে প্রতিষ্ঠানটি৷ কিউট হ্যান্ডবল লিগ কমিটির চেয়ারম্যান ঢাকার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাফুফের সদস্য শেখ মারুফ হাসান সেটিকে কাজে লাগিয়ে হ্যান্ডবল উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেন সংবাদ সম্মেলনে৷