অবনমনের আশঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেরেই চলেছে বাংলাদেশ। তেহরানে অনুষ্ঠানরত ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ ৩-এ টানা তৃতীয় টাইয়ে হারল অমল রায়, রঞ্জন রামরা। আগে হেরেছে সিরিয়া ও ওমানের কাছে। কাল মালয়েশিয়ার কাছেও ০-৩ ম্যাচে হারল বাংলাদেশ। প্রথম এককে রঞ্জন রাম ৩-৬, ১-৬ গেমে হেরে যান ইউ মিং সিয়ের কাছে, পরের এককের প্রথম গেমে অমল রায় ৬-৪-এ জিতলেও ইলিয়াস দিন হিসামের কাছে পরের দুই গেমে হারেন ৫-৭, ৪-৬ গেমে। দ্বৈতে হেনরি পৃথুল মণ্ডল-রঞ্জন রাম জুটি দাঁড়াতেই পারেননি সৈয়দ মোহাম্মদ এগিল নাগিব-মোহাম্মদ আসরি মারজুকির কাছে। হেরেছেন ২-৬, ১-৬ গেমে। আজ শুরু হচ্ছে রেলিগেশন রাউন্ডের খেলা। ভিয়েতনাম, ওমান ও কিরগিজস্তানের সঙ্গে এ রাউন্ডে ভালো করতে না পারলে বাংলাদেশ নেমে যাবে গ্রুপ-চারে।