প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একবার না পারিলে দেখো শতবার। নোরিয়াকি কাসাই ছোটবেলা থেকে রবার্ট ব্রুসকে আদর্শ মেনে আসছিলেন। প্রথম পদক জেতেন ১৯৯৪ সালে। এরপর প্রতি আসরেই চেষ্টা করেও পদক পাননি। এদিকে বয়স তো আর থেমে থাকে না, ৪১ বছর বয়সে আবার পদক পাবেন সেটি ভাবনা একরকম কষ্টকল্পনা। কিন্তু এই ‘অসাধ্য’ সাধন করেছেন জাপানের কাসাই, সোচি শীতকালীন অলিম্পিকে রুপা জিতেছেন স্কি জাম্পিংয়ে। আশা তো পূরণ হলো, এবার কি বিদায় বলে দেবেন? না, কাসাই মোটেও অবসরের ভাবনা ভাবছেন না। একচল্লিশে হলে পঁয়তাল্লিশে বা ঊনপঞ্চাশে কেন পারবেন না? এএফপি।