অবশেষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর পর বিশ্বকাপে মেসির গোল। তৃতীয় বিশ্বকাপে এসে প্রথম গোল ওয়েইন রুনির। ২৮ বছর পর গোল পেল আলজেরিয়া। আর পরশু তো ৩২ বছরের গোলখরা কাটল হন্ডুরাসের। ব্রাজিল বিশ্বকাপটা যেন খরা কাটানোর উপলক্ষ আর গোলবৃষ্টির বিশ্বকাপ। এই গোলবৃষ্টিতেও প্রথম ম্যাচটায় গোল পায়নি হন্ডুরাস। আর তাতেই অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম লেখানোর দ্বারপ্রান্তে চলে এসেছিল হন্ডুরুয়ানরা। পরশু ইকুয়েডরের বিপক্ষে কার্লো কস্টলির ৩১ মিনিটের গোলটাই তাদের মুখ রেখেছে। ৫১০ মিনিট পর গোল, সাত মিনিটের জন্য অক্ষত থেকে গেল বলিভিয়ার রেকর্ড। ১৯৩৪ বিশ্বকাপ থেকে ১৯৯৪ বিশ্বকাপ পর্যন্ত টানা ৫১৭ মিনিট গোলহীন ছিল বলিভিয়ানরা।