অবশেষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিশ্বকাপে তাদের ফুটবল দলটির নামই হয়ে গেছে ‘সন্ন্যাসী দল’! হবেই বা না কেন, বাইরের দুনিয়া থেকে যে নিজেদের রীতিমতো গুটিয়েই রাখে উত্তর কোরিয়ানরা! এমনকি নিজেদের খেলা সরাসরি সম্প্রচারেও এন্তার বিধিনিষেধ আছে তাদের। কোরিয়ার মানুষ ব্রাজিলের বিপক্ষে তাদের ম্যাচটি পর্যন্ত রেকর্ড করা অংশ থেকে দেখেছে। তবুও সেদিন খেলা দেখার সময়টুকু রাজধানী পিয়ংইয়ং শহর ছিল উত্সবমুখর। সরকারও মত পাল্টে ফেলেছে এ কারণে। গতকাল উত্তর কোরিয়া-পর্তুগাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে দ্য কোরিয়ান সেন্ট্রাল টিভি। এর আগে শেষবারের মতো তারা সরাসরি খেলা সম্প্রচার করেছিল গত বছরের জুনে, সেদিন ইরানের বিপক্ষে মাঠে নেমেছিল উত্তর কোরিয়া। এএফপি।