অবশেষে অস্ট্রেলিয়ার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ১৮। প্রথম তিন বলে ৭, পরের বলে ৬, জয়টাকে তখন আর অসম্ভব মনে হচ্ছিল না। তবে শেষ দুই বলে ২ রানের বেশি দেননি ব্রেট লি। ৪ রানে জিতে সিরিজ ড্র করার পাশাপাশি টি-টোয়েন্টিতে টানা পরাজয়ের ধারাতেও ছেদ টানল অস্ট্রেলিয়া। জয়ের মুখ দেখল টানা ৫ ম্যাচ হারের পর। ইংল্যান্ডের টানা জয়ের বিশ্ব রেকর্ড থেমে গেল ৮ ম্যাচেই। গত ৩ মে টি-টোয়েন্টি বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর এই প্রথম হারল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা।দুই দলের ইনিংসই এগিয়েছে একই ধারা মেনে—দারুণ সূচনা, মাঝে থমকে যাওয়া, আবার শেষে ঝড়। ওয়াটসন (১০ বলে ১৭), ওয়ার্নার (২৬ বলে ৩০) ও পেইন (১২ বলে ২১) পাওয়ার প্লের ৬ ওভারে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছিলেন ৫৭ রান। তবে গ্রায়েম সোয়ান ও মাইকেল ইয়ার্ডির স্পিন উইকেট নেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার রানের গতিটাও কমিয়ে দেয়। ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রানে ২ উইকেট নিয়েছেন দুজনই। অস্ট্রেলিয়া ৪ উইকেট হারায় ১৭ রানের মধ্যে। ছয়ে নেমে অ্যারন ফিঞ্চের ৩৩ বলে ৫৩ অস্ট্রেলিয়াকে এনে দেয় লড়াই করার মতো পুঁজি।ইংল্যান্ড ৭ ওভারে ৬০ রান তুলে ফেলে ইয়ান বেল (৩০ বলে ৩৯) ও স্টিভ ডেভিসের (২৬ বলে ২৯) উদ্বোধনী জুটিতেই।জনসনের ৩ উইকেট ও আবারও ওয়াটসনের নিয়ন্ত্রিত বোলিং ম্যাচে ফেরায় অস্ট্রেলিয়াকে। শেষ দুই ওভারে ২৯ প্রয়োজন ছিল ইংল্যান্ডের, ব্রেসনান-ওয়াকস করতে পেরেছেন ২৪। মেলবোর্নে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামীকাল। ওয়েবসাইট।অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৪৭/৭ (ফিঞ্চ ৫৩, ওয়ার্নার ৩০, পেইন ২১, ওয়াটসন ১৭, স্মিথ ১৩; সোয়ান ২/১৯, ইয়ার্ডি ২/১৯, ব্রেসনান ১/২৭, ওয়াকস ১/২৯, শেহজাদ ১/৩৪)। ইংল্যান্ড: ২০ ওভারে ১৪৩/৬ (বেল ৩৯, ডেভিস ২৯, রাইট ১৮, ব্রেসনান ১৫*, মরগান ১৪, ওয়াকস ১১*; জনসন ৩/২৯, ওয়াটসন ২/১৭, টেইট ১/৩৯)। ম্যান অব দ্য ম্যাচ: অ্যারন ফিঞ্চ।