অবশেষে ইতোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কর ফাঁকির অভিযোগ উঠেছে কোনো এক ফুটবলারের নামে। কোন ক্লাবের নাম প্রথমে মনে আসবে? অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে খেলোয়াড়টি বার্সেলোনার ভাবাই হয়তো স্বাভাবিক। মেসি, নেইমার, মাচেরানো...একের পর এক বার্সেলোনা খেলোয়াড় ক্লিষ্ট কর ফাঁকির মামলায়। তা এখন না হলেও স্যামুয়েল ইতো তো একটা সময় বার্সেলোনায় ছিলেন। কর ফাঁকির অভিযোগটাও সে সময়ের। ২০০৬ থেকে ২০০৯ সালে কাতালান ক্লাবটিতে থাকার সময়ে ইমেজ স্বত্ব থেকে পাওয়া অর্থের ওপর নাকি কর ফাঁকি দিয়েছেন ক্যামেরুনিয়ান স্ট্রাইকার। অঙ্কটাও বিশাল—৩৮ লাখ ইউরো। বড় শাস্তিই হতে পারে ইতোর। স্পেনের আইনজীবীদের ভাষ্য, ৩৫ বছর বয়সী স্ট্রাইকারকে ১৮০ লাখ ইউরো জরিমানা দিতে হবে, পাশাপাশি জেল খাটতে হবে ১০ বছর ছয় মাস। মার্কা।