অবশেষে এনামুলের গোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ লিগের নবম ম্যাচে এসে গোল পেলেন এনামুল। সতীর্থ স্ট্রাইকার এমিলি পেলেন লিগে তাঁর দ্বিতীয় গোল। এই দুজনের গোলে কাল কমলাপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব হারাল রহমতগঞ্জকে (২-১)।১৭ মিনিটে এমিলি এগিয়ে নেন শেখ জামালকে। ২৮ মিনিটে ১-১ করেন রহমতগঞ্জের ইদ্রিস। ৫৩ মিনিটে পেনাল্টি নিয়েছিলেন এনামুল, রহমতগঞ্জ গোলরক্ষক বল ঠেকিয়ে দিলে ফিরতি বল জালে পাঠান এনামুল নিজেই। তবে এই পেনাল্টির সিদ্ধান্ত মানতে পারেননি রহমতগঞ্জের সাধারণ সম্পাদক টিপু সুলতান, ছোট দল বলেই আমাদের বিপক্ষে এই পেনাল্টি দিয়েছেন রেফারি।’ ৯ ম্যাচে শেখ রাসেলের সঙ্গে সমান ১৮ পয়েন্ট শেখ জামালের। সমান ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ২২, আবাহনীর ২০।আজকের খেলা: চট্টগ্রাম আবাহনী-ফেনী সকার (কক্সবাজার, ৩-১৫ মি.)।