অবশেষে কলকাতায় শেখ জামাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিসা জটিলতায় আটকে গিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কলকাতা যাত্রা। পরশু শুধু দলটির বাংলাদেশি খেলোয়াড়দের ভিসা দিয়েছিল ঢাকার ভারতীয় হাইকমিশন। গতকাল মিলেছে বিদেশি ফুটবলারদের ভিসাও। তাই গত রাতেই কলকাতা গেছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।
আইএফএ শিল্ডে শেখ জামালের প্রথম ম্যাচটি ছিল গতকাল, প্রতিপক্ষ মোহনবাগান। কিন্তু ‘অতিথিরা’ সময়মতো যেতে না পারায় ম্যাচটা পিছিয়ে নেওয়া হয়েছে ৬ ফেব্রুয়ারি। গ্রুপে বাকি দুটি ম্যাচের সূচি ঠিকই থাকছে। শেখ জামাল তাই প্রথম ম্যাচ খেলবে ২ ফেব্রুয়ারি, কলকাতা মোহামেডানের সঙ্গে। ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ সিকিম ইউনাইটেড।