অবশেষে কোর্টে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কলম্বিয়ায় থাকার সময় পেশাদার খেলোয়াড়ই ছিলেন। স্বামী-সন্তানকে সময় দিতে গিয়ে সাময়িক ছেদ পড়ে খেলায়। কিন্তু ভলিবল যার রক্তে, সে কি বেশি দিন আর খেলা থেকে দূরে থাকতে পারে? ড্যানিয়েলা ওসপিনা তাই নেমে পড়লেন কোর্টে। তবে ক্যামেরা শুধু তাঁর ওপরই ছিল না, ছিল গ্যালারিতেও। স্ত্রীর খেলা দেখতে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার হামেস রদ্রিগেজ যে ছিলেন গ্যালারিতে! রদ্রিগেজ রিয়ালে যোগ দেওয়ার পর ওসপিনাও নাম লিখিয়েছেন মাদ্রিদের একটা ভলিবল দলে। পরশু তাঁর দল হেরে গেলেও ড্যানিয়েলা দেখিয়ে দিয়েছেন, খেলাটা একেবারে ভুলে যাননি। স্বামীর সঙ্গে দারুণ একটা মিল আছে, দুজনই পরেন ১০ নম্বর জার্সি। ওসপিনার আরেকটা পরিচয়ও আছে, কলম্বিয়া ও আর্সেনালের গোলরক্ষক ডেভিড ওসপিনা তাঁর বড় ভাই। সুতরাং খেলায় ড্যানিয়েলার আগ্রহ না থাকাটাই তো হতো বিস্ময়ের! মেইল অনলাইন।