অবশেষে কোচ হলেন ম্যারাডোনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার কোচের দায়িত্বটা ছাড়ার পর আবার নতুন করে কোচিং ক্যারিয়ার শুরু করার আশায় অনেক দৌড়ঝাঁপ করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। অবশেষে সেই সাধ পূর্ণ হয়েছে তাঁর। কোচ হিসেবে তাঁর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে দুবাইয়ের ক্লাব আল-ওয়ালেস। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়।আগামী মাস থেকেই ম্যারাডোনা তাঁর নতুন এই মিশন শুরু করবেন বলে ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে। তবে তাঁদের এই চুক্তির শর্তগুলো সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।