অবশেষে খুলনার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরিয়ার নাফীস ও লু ভিনসেন্টের দুর্দান্ত ব্যাটিং বোধহয় অসহায়ই বানিয়ে ফেলেছিল দুরন্ত রাজশাহীকে। সেকারণেই হয়তো ১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোন প্রতিরোধই গড়তে পারেনি জহুরুলের দল। খুলনার বিপক্ষে ৬৮ রানের হারটা দেখে মনে হলো যেন অসহায়ভাবে আত্মসমর্পনই করল রাজশাহী। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে ৯ বল বাকি থাকতেই রাজশাহীর ইনিংস গুটিয়ে যায় ১২৯ রানে। টানা তিনটি ম্যাচে হারের পর আজকেই প্রথম জয়ের মুখ দেখেছে খুলনা।উদ্বোধনী জুটিতে ১৯৭ রানের রেকর্ড জুটি গড়ে মাঠ ছেড়েছিলেন খুলনার দুই ওপেনার শাহরিয়ার নাফীস ও লু ভিনসেন্ট। জয়ের জন্য ১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়োভাবেই শুরু করতে চেয়েছিলেন রাজশাহীর দুই ওপেনার তামিম ইকবাল ও চার্লস কভেন্ট্রি। কিন্তু চতুর্থ ও পঞ্চম ওভারে এই দুই ব্যাটসম্যানই সাজঘরে ফেরার পর চাপের মুখে পড়ে যায় রাজশাহী। সেসময় স্কোরবোর্ডে যোগ হয়েছিল ৩৫ রান। তৃতীয় উইকেটে ৩৬ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন সাইমন ক্যাটিচ ও জহুরুল ইসলাম। ১১তম ওভারে ক্যাটিচ ও জিয়াউর রহমানের উইকেট তুলে নিয়ে খুলনার জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন ড্যানিয়েল হ্যারিস। পরের ওভারে দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলে সাজঘরমুখী হন অধিনায়ক জহুরুল ইসলামও। শেষদিকে অরভিন ও মইন আলীর ২২ রানের ইনিংস দুটি হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে।