অবশেষে খেলছে সেই তিন ক্লাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা শুরু হওয়ার কথা বিকেল চারটায়। কিন্তু সেই খেলা শুরু হলো রাত নয়টায়! খেলা নিয়ে ততক্ষণ চলল দেনদরবার, নাটক। শেষ পর্যন্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের আশ্বাস পেয়ে বিশেষ শর্তে প্রথম বিভাগ ব্যাডমিন্টনে অংশ নিল নিট কনসার্ন, প্যাসিফিক অ্যাসোসিয়েটস ও দেওয়ান টেক্সটাইল ব্যাডমিন্টন ক্লাব।লিগ শুরু হওয়ার এক দিন আগে বাইলজ পরিবর্তন করার সিদ্ধান্তের প্রতিবাদে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এই তিন ক্লাব। কাল লিগের উদ্বোধন করতে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার পরিস্থিতি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সভায় বসেন। সেখানে সিদ্ধান্ত হয়, বাইলজের পরিবর্তনের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করা হবে। ৬ জুন কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় সিদ্ধান্ত হবে এ ব্যাপারে।