অবশেষে চুক্তিবদ্ধ হলেন ক্লার্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যস্ততার কারণ দেখিয়ে আইপিএলের প্রথম চারটি আসরে খেলেননি মাইকেল ক্লার্ক। এবার সম্মতি মিলেছে অস্ট্রেলিয়া অধিনায়কের। আইপিএল ফ্র্যাঞ্চাইজ পুনে ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্লার্ক।রয়টার্স জানায়, গত বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান ক্লার্ক। আইপিএলের পঞ্চম আসরে তিনি সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে খেলবেন।পুনে ওয়ারিয়র্সের মালিক সুশান্ত রায় এক বিবৃতিতে বলেছেন, ‘মাইকেল ক্লার্ককে পেয়ে আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার এই অধিনায়ক বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। তাঁর মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারের উপস্থিতি পুনে ওয়ারিয়র্সকে অনেক ওপরে নিয়ে যাবে।’আইপিএলের চেয়ারম্যান রাজিব শুক্লার প্রতিক্রিয়া, মাইকেল ক্লার্ক ভারতে বেশ জনপ্রিয়। আইপিএলে তাঁকে দেখার অপেক্ষায় ক্রিকেট-ভক্তরা।