প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাথলেটিকস বিশ্বেই এটি ছিল বড় এক রহস্য—অলিম্পিকে কেন পারেন না ভিভিয়ান চেরিয়ট? মেয়েদের ৫ হাজার ও ১০ হাজার মিটারে চারটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ সোনাজয়ী চেরিয়ট অলিম্পিকে কখনোই সোনা জিততে পারেননি। সিডনি ও বেইজিং থেকে খালি হাতে ফিরেছেন। লন্ডন অলিম্পিকেও সোনা জেতা হয়নি। রিও অলিম্পিকেও ১০ হাজার মিটারে দেখলেন কীভাবে আলমাজ আয়ানা চোখের সামনে বিশ্ব রেকর্ড গড়ে সোনা নিয়ে গেলেন। ৫ হাজার মিটারেও ফেবারিট ধরা হচ্ছিল ইথিওপিয়ার আয়ানাকেই। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সোনা জিতে গেলেন কেনিয়ার ৩২ বছর বয়সী চেরিয়টই। সে জন্যই বোধ হয় নিজের প্রথম অলিম্পিক সোনা জয়ের আনন্দের চেয়ে চেরিয়টের কণ্ঠে স্বস্তিই শোনা গেল বেশি, ‘এটা আমার চতুর্থ অলিম্পিক গেমস, অথচ আমি এর আগে কোনো সোনা পাইনি। এটাই সম্ভবত আমার শেষ অলিম্পিক, তাই ভেবেছি ঈশ্বর আমাকে একটি সোনা পাওয়ার সুযোগ দেবেন।’ রয়টার্স।