অবশেষে জাতীয় দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭তম জাতীয় দাবার প্রাথমিক পর্ব শুরু হচ্ছে আজ। এই পর্ব থেকে চূড়ান্ত পর্বে আসবে নয়জন। দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার সরাসরি সুযোগ পাবেন চূড়ান্ত পর্বে। প্রতিযোগিতার পৃষ্ঠপোষণা করছে মার্কেন্টাইল ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যান সাংসদ আব্দুল জলিল কাল সংবাদ সম্মেলনে বলেছেন, ভাঙা ভাঙা অবস্থায় (বিভক্তি) ফেডারেশন চলতে পারে না। দাবারও উন্নতি সম্ভব নয় এভাবে। তিনি দাবা ফেডারেশনের সভাপতি বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফেডারেশনের দিকে নজর দেওয়ার অনুরোধ করবেন বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে ফেডারেশনের গত দুই বছরের কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরা হয়। ১১ পৃষ্ঠার ফিরিস্তি অনুযায়ী দাবায় উন্নতির জোয়ার বইছে! অথচ জাতীয় দাবার এই পর্বটা গত মেতে হওয়ার কথা ছিল, হচ্ছে চার মাস দেরিতে!