অবশেষে জয় পেল বাংলাদেশ
তিন দিনের প্রস্তুতি ম্যাচ, সফরের একমাত্র টেস্টের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতেই হার। জিম্বাবুয়ে সফরে গিয়ে পরাজয়ের বৃত্তে ঘুরপাক খেতে খেতে অবশেষে জয় পেল বাংলাদেশ।মুখ রক্ষার চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশের জয় ছয় উইকেটে। আগামী রোববার অনুষ্ঠেয় শেষ ম্যাচে দলের ভান্ডারে আরেকটা জয় যোগ করার সুযোগ তো থাকছেই। সিরিজ হাতছাড়া করার পর আজকের জয়ে সান্ত্বনা এটাই, জিম্বাবুয়ে সফরে ‘হোয়াইটওয়াশ’-এর আশঙ্কা কেটে গেল।বাংলাদেশের জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন বোলাররা, জিম্বাবুয়েকে ১৯৯ রানে অলআউট করে। ৮৯ রানেই প্রথম চার উইকেট তুলে নেন রুবেল-শফিউলেরা। এর পর ব্রেন্ডন টেইলর ১০৬ রানের ইনিংস না খেললে জিম্বাবুয়ে গুটিয়ে যেতে পারত অনেক আগেই!বোলারদের সফলতার ধারাবাহিকতাটাই কেবল রক্ষা করে গেছেন ব্যাটসম্যানরা। তামিম ইকবাল ও ইমরুল কায়েসের উদ্বোধনী জুটিতে আসে ৪৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন তামিম। বাংলাদেশের জয় নিশ্চিত করে সাকিব আল হাসান ৩৯ ও শুভাগত হোম ৩৫ রানে অপরাজিত থাকেন।সংক্ষিপ্ত স্কোর:জিম্বাবুয়ে: ১৯৯/অলআউট (৪৮.২ ওভার)টেইলর ১০৬, চিগুম্বুরা ৩১রুবেল ৩১/৪, শফিউল ৪৭/২বাংলাদেশ: ২০৩/৪ (৩৬.৪ ওভার)তামিম ৬১, সাকিব ৩৯*, শুভাগত ৩৫*