অবশেষে ডেকান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে! অবশেষে সপ্তম ম্যাচে এসে জয়ের দেখা পেল ডেকান চার্জাস। এর আগে পাঁচ ম্যাচে হেরেছিল তারা, একটি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। কাল পুনে ওয়ারির্য়সকে ১৮ রানে হারিয়ে এই মৌসুমের প্রথম জয়টি তুলে নিয়েছে ডেকান। ১১ লাখ ডলারে কেনা ক্যামেরন হোয়াইটের ব্যাট অবশেষে জ্বলে ওঠাতেই এই জয়। ৪৬ বলে ৬টি চার ও ৫ ছক্কায় হোয়াইটের ৭৮ রানের ইনিংস ১৭৭ রানের পুঁজি এনে দিয়েছিল ডেকানকে। জবাবে ৭ উইকেটে ১৫৯ রান তুলতেই ফুরিয়ে যায় পুনের ২০ ওভার। ওয়েবসাইট।