অবশেষে দিমিত্রভ হারালেন নাদালকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার না পারিলে দেখো শতবার। গ্রিগর দিমিত্রভকে অতটা চেষ্টা করতে হয়নি, আটবারের চেষ্টায় অবশেষে হারাতে পেরেছেন রাফায়েল নাদালকে। র্যাঙ্কিংয়ের ২০ নম্বর খেলোয়াড় দিমিত্রভ পরশু চীন ওপেনের শেষ আটে ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন নাদালকে। ম্যাচের স্কোরলাইনই বলছে খেলাটা একটু একপেশেই হয়েছে। নাদালও স্বীকার করে নিয়েছেন, ‘এটা খুবই স্পষ্ট, গ্রিগর আমার চেয়ে অনেক ভালো করেছে, জয়টা ওরই প্রাপ্য ছিল।’ সেমিফাইনালে বুলগেরিয়ার দিমিত্রভের প্রতিপক্ষ কানাডার মিলোস রাওনিচ। রয়টার্স।