অবশেষে নিউজিল্যান্ডের জয়
টানা ১১টি ওয়ানডে হারার গ্লানি নিয়ে পাকিস্তানের বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিল নিউজিল্যান্ড। মিশন ছিল বিশ্বকাপের আগে শেষ এই সিরিজটাতে ভালো পারফরমেন্স দেখিয়ে কিছুটা আত্মবিশ্বাস সঞ্চয় করা। আর সেই মিশনের প্রথম ধাপটা বেশ ভালোমতোই উের গেছে কিউইরা। প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে পেয়েছে নয় উইকেটের এক আশা জাগানিয়া সহজ জয়। ১২৫ রানের সহজ টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে গাপটিল (৪০*), রাইডার (৫৫), টেলরের (২৩) দ্রুতগতির ব্যাটিংয়ে মাত্র ১৭.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের জয়ের ভিত্তিটা অবশ্য গড়ে দিয়েছিল বোলাররাই। টসে জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের আক্রমণাত্মক পেস বোলিংয়ের সামনে খুব বেশিক্ষণ টিকতে পারেননি পাকিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যানরা। শুরু থেকেই তাঁরা পড়ে যান চাপের মুখে। স্কোরবোর্ডে মাত্র ৫৭ রান জমা হতেই ফিরে যান পাকিস্তানের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান। উল্লেখযোগ্য বড় কোনো পার্টনারশিপও গড়ে তুলতে পারেননি কেউই। তবে পাকিস্তানের এ চরম বিপর্যয়ের মধ্যেও ঠিকই জ্বলে উঠেছেন দুর্দান্ত ফর্মে থাকা মিসবাহ-উল হক। টিম সাউদি, হামিশ বেনেট, জ্যাকব ওরামের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে তিনি খেলেছেন ৮৮ বলে ৫০ রানের চমত্কার একটি ইনিংস। আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে। ইউনুস খান (২৪), মিসবাহ-উল হক (৫০) ও আফ্রিদি (১৫) ছাড়া আর কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের কোটা। টিম সাউদি মাত্র ৩৩ রান দিয়ে তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। তিনটি উইকেট নিয়েছেন হামিশ বেনেট। রয়টার্স।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান ১২৪ (৩৭.৩ ওভার, অলআউট)ইউনুস খান ২৪, মিসবাহ-উল হক ৫০; টিম সাউদি ৯.৩-০-৩৩-৫, হামিশ বেনেট ৮-০-২৬-৩নিউজিল্যান্ড ১২৫/১ (১৭.২ ওভার)মার্টিন গাপটিল ৪০*, জেসি রাইডার ৫৫; সোহেল তানভির ৭-০-৩৯-১