অবশেষে পথে আসছেন গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোর্ডের সঙ্গে লড়াইয়ে এ যাত্রা যেন হারই মেনে নিলেন ক্রিস গেইল! ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে গেইল নিজে থেকেই দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। বিতর্কিত সেই রেডিও সাক্ষাৎকারের পর বোর্ডের মনোভাবটা ছিল এ রকম, গেইল নিজে থেকে যোগাযোগ না করলে তাঁকে দলে বিবেচনা করা হবে না। গেইলেরও জেদ ছিল, বোর্ড না ডাকলে নিজে থেকে দেখা করতে যাবেন না।মান ভেঙে গেইলই এগিয়ে এসেছেন এ অচলাবস্থা নিরসনের জন্য। আজ বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা আছে তাঁর। বোর্ডের সঙ্গে এই ‘লড়াই’য়ে তাই গেইলেরই হার। হার না মেনে উপায়ও নেই। পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজই মিস করা গেইল খেলতে পারেননি ভারতের বিপক্ষে প্রথম চারটি ওয়ানডে ম্যাচেও। আজ শেষ ম্যাচের দলেও জায়গা হয়নি এই বাঁ হাতি ওপেনারের। মানে আজ জ্যামাইকায় নিজের মাঠেও গেইল দর্শক।ওয়ানডে সিরিজ তো গেলই। এরই মধ্যে আবার ২০ জুন থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজের দলেও যদি বোর্ড উপেক্ষা করে! গেইল তাই নিজ উদ্যোগেই সাক্ষাৎ করছেন বোর্ডের সঙ্গে। ওয়েবসাইট।