অবশেষে পাকিস্তানের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতে শেষ তিনটি ওয়ানডের পর দুটি টি-টোয়েন্টিতেই হার। দক্ষিণ আফ্রিকায় ফিরতি সিরিজেও বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে হার—টানা ছয় হারে পাকিস্তানিদের আত্মবিশ্বাস চলে গিয়েছিল তলানিতে। তবে পরশু দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাওয়া ৬ রানের জয় আজ কেপ টাউনের প্রথম ওয়ানডেতে একটু হলেও আত্মবিশ্বাস জোগাবে পাকিস্তানকে।
১৭৭ রানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা অবশ্য বিনা উইকেটেই করে ফেলেছিল ৫৮ রান। এরপরই নিজের টানা তিন ওভারে তিন উইকেট তুলে দক্ষিণ আফ্রিকাকে (১৭০/৪) চাপে ফেলে দেন আফ্রিদি। শেষ দিকে ডুমিনি (২৬ বলে ৪৭*) ও মিলার (১৩ বলে ২২*) চেষ্টা করলেও কাজ হয়নি। এর আগে পাকিস্তান হাফিজ (৬৩) ও উমর আকমলের (৬৪) ফিফটিতে ৪ উইকেটে করে ১৭৬ রান। ক্রিকইনফো।