অবশেষে ফন্টেইনের পুরস্কার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় ম্যাচে ১৩ গোল। ১৯৫৮ সুইডেন বিশ্বকাপে গড়া জাঁ ফন্টেইনের বিশ্বকাপ রেকর্ডটা টিকে আছে এখনো। এক বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেও এক সম্মান ছাড়া আর কিছু জোটেনি ফরাসি স্ট্রাইকারের ভাগ্যে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের প্রচলন ছিল না তখন। তবে শেষ পর্যন্ত অপেক্ষা ফুরোচ্ছে। ব্রাজিল বিশ্বকাপ শুরুর আগেই গোল্ডেন বুট পেয়ে যাচ্ছেন ফন্টেইন। কাল ফিফা ঘোষণা দিয়েছে, আগামী ১১ জুন সাও পাওলোতে ফিফা কংগ্রেসেই গোল্ডেন বুট দেওয়া হবে ফন্টেইনকে।
অবশেষে গোল্ডেন বুট জুটছে৷ ৮০ বছর বয়সী ফন্টেইন উচ্ছ্বসিত, ‘তখন ‘‘গোল্ডেন বুট’’ ছিল না। অ্যাডিডাস পরে এটা উদ্ভাবন করেছে। আর এ কারণেই ৫৬ বছর পর ফিফা এটা আমাকে দিচ্ছে। কারণ, এক বিশ্বকাপে ১৩ গোল করাটা অদ্বিতীয় অর্জন, অন্তত আগামী ১৩ জুলাই পর্যন্ত।’ এএফপি।