অবশেষে বিটিভি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম টেস্টটা বিটিভির পর্দায় দেখতে না পেয়ে সারা দেশের ক্রিকেট-মনস্ক জনতা বেজায় খেপেছিল। টেরেস্ট্রিয়াল সম্প্রচার সুবিধাসম্পন্ন দেশের একমাত্র সরকারি টেলিভিশনের কাছে মানুষের দাবি সব সময়ই বেশি। তবে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত সিরিজ নির্ধারণী টেস্টটা আগে থেকেই সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে বিটিভি।