অবশেষে বিসিবির তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নাদির শাহর বিরুদ্ধে অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে বিসিবি। তিন সদস্যবিশিষ্ট কমিটিতে আছেন দুই বোর্ড পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও মাহমুদ জামাল এবং বিসিবির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল (অব.) এ টি এম মেসবাহউদ্দিন সেরনিয়াবাত। তাৎক্ষণিকভাবে কাজ শুরু করতে বলা হয়েছে কমিটিকে। ইন্ডিয়া টিভির ছদ্মবেশী প্রতিবেদকের কাছে টাকার বিনিময়ে ভুল সিদ্ধান্ত দিতে রাজি বলে জানিয়েছিলেন নাদির শাহ। গতকাল কলকাতা থেকে ঢাকা ফিরেছেন বিতর্কিত এই আম্পায়ার।