অবশেষে রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ওয়ানডেতে রানের খাতা খুলতে পারলেন অমিত মিশ্র। পরশু ৫ রান করেছেন ভারতীয় লেগ স্পিনার, ১৪তম ম্যাচে এসে প্রথম রান! প্রথম ওয়ানডে রানের দেখা পেতে ১৪ ম্যাচ খেলতে হয়েছিল সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার প্যাট্রিক প্যাটারসনকেও। মিশ্রর এক পূর্বসূরি ভেঙ্কটেশ প্রসাদ প্রথম রান পেয়েছিলেন ১৩তম ম্যাচে। প্যাটারসনের এক সতীর্থও আবার আছেন তালিকায়। ১২তম ম্যাচে প্রথম রান করেছিলেন অফ স্পিনার রজার হার্পার। ১২ ম্যাচ লেগেছিল অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার নাথান ব্র্যাকেনেরও। তবে রেকর্ডটি কিন্তু প্যাটারসন বা মিশ্রর নয়, সেটি ভারতীয় পেসার শ্রীশান্তের, ১৬তম ওয়ানডেতে এসে যিনি প্রথম রানের মুখ দেখেছিলেন। রেকর্ডটিতে অবশ্য একটু ফাঁক আছে। কারণ, যাঁদের কথা বলা হলো, বেশির ভাগ ম্যাচে ব্যাটিং করারই সুযোগ হয়নি তাঁদের। তার পরও রেকর্ড তো রেকর্ডই!