অবশেষে শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে মালিঙ্গার হাতে ধরা পড়ে নতুন এক অভিজ্ঞতার সঙ্গে পরিচয় হলো ব্রেন্ডন ম্যাককালামের। ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছিলেন কিন্তু শূন্য রানে আউট হওয়ার অনুভূতিটা জানা ছিল না। জানলেন ৩৪তম ম্যাচে এসে। টি-টোয়েন্টিতে প্রথম শূন্যের আগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এটিই। টানা সবচেয়ে বেশি ইনিংস শূন্যবিহীন থাকার রেকর্ডও আপাতত ম্যাককালামেরই থাকছে। তবে দুটি রেকর্ডের কোনোটি নিয়েই খুব বেশি নিশ্চিন্ত থাকতে পারবেন না কিউই ব্যাটসম্যান, হুমকির মুখে দুটো রেকর্ডই। অভিষেক থেকে টানা ৩০ ম্যাচ আর ২৯ ইনিংস খেলা শোয়েব মালিক যে এখনো শূন্যের দেখা পাননি!