অবশেষে হারল ঢাকা বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলে রাব্বী: ১২১
ফজলে রাব্বী: ১২১

সেই সিলেটই থামাল ঢাকা বিভাগকে। জাতীয় লিগে টানা ছয় ম্যাচ জেতার পর ঢাকা বিভাগ খুলনায় তিন দিনের মধ্যেই হারল ৯ উইকেটে। দ্বিতীয় দিনেই নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচ বাঁচাতে অবিশ্বাস্য কিছু করতে হবে দলটিকে। প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে জেতা দলটি ইনিংস ব্যবধানে হার এড়ানোটাকেই সান্ত্বনা ভাবতে পারে। প্রথম ইনিংসে ১০০ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৬৯; সিলেটের সামনে মাত্র ১৪ রানের লক্ষ্যই দিতে পারে দলটি। ৩.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে লিগে প্রথম জয়টি তুলে নেয় সিলেট।
কাল চার ভেন্যুর দুটিতেই একটি বলও মাঠে গড়াতে পারেনি। বৃষ্টি ও এর পার্শ্বপ্রতিক্রিয়ায় বগুড়ার খুলনা-চট্টগ্রাম এবং রংপুরের রাজশাহী-রংপুর ম্যাচের পুরো তৃতীয় দিন ভেসে গেছে। ফতুল্লায় বরিশালের বিপক্ষে ২৫৭ রানে এগিয়ে গেছে ঢাকা মহানগর। প্রথম ইনিংসে ৪০০ করা দলটি দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১০৬ রান তুলে শেষ করেছে তৃতীয় দিন। এর আগে বরিশালের প্রথম ইনিংস থামে ২৪৯ রানে। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পাওয়া ফজলে রাব্বীর (১২১) ও ইফতেখার নাঈমের (৭০) ১৫৯ রানের জুটিতে অবশ্য একপর্যায়ে দলটির সংগ্রহ ছিল ২ উইকেটে ২১৪ রান। সেখান থেকে ১৫.৫ ওভারে আর মাত্র ৩৫ রান যোগ করে অলআউট।  মোহাম্মদ সজীব ব্যাট করতেই নামতে পারেননি। বাকি ৭ উইকেটের ৫টিই পেয়েছেন মহানগরের বাঁহাতি স্পিনার আবু বক্কর সিদ্দিক।
|সংক্ষিপ্ত স্কোর
 ঢাকা বিভাগ: ১০০ ও ৮৫ ওভারে ২৬৯ (রকিবুল ৫৪, শুভাগত ৪৪, নুরুল ৩৯, নাদিফ ৩৩; নাসুম ৪/৬০, জায়েদ ৪/৮২, ইমরান ১/৫০, নাবিল ১/৫৮)। সিলেট: ৩৫৬ ও ৩.৩ ওভারে ১৪/১ (রুম্মন ৬*; নুরুল ১/৩)।

ফল: সিলেট ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সায়েম আলম।

n ঢাকা মহানগর: ৪০০/৯ ডি. ও ২৭ ওভারে ১০৬/৪ (সানি ৩১, মার্শাল ২৬*; ইসলামুল ৩/২২, মনির ১/২৪)। বরিশাল ১ম ইনিংস: ১০২ ওভারে ২৪৯ (ফজলে রাব্বী ১২১, ইফতেখার ৭০; আবু বক্কর ৫/২৫, আসিফ ২/৩১, শরীফউল্লাহ ২/৪২)।