অবশেষে হারের মুখ দেখল লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল দখলের লড়াইয়ে ব্যস্ত লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড ও সাউদাম্পটনের অ্যাডাম লালানা। প্রথম চার ম্যাচে অপরাজিত থাকলেও আজ হারের মুখ দেখতে হয়েছে জেরার্ডের লিভারপুলকে। ছবি: রয়টার্স
বল দখলের লড়াইয়ে ব্যস্ত লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড ও সাউদাম্পটনের অ্যাডাম লালানা। প্রথম চার ম্যাচে অপরাজিত থাকলেও আজ হারের মুখ দেখতে হয়েছে জেরার্ডের লিভারপুলকে। ছবি: রয়টার্স

প্রথম চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা দারুণভাবে করেছিল লিভারপুল। তবে আজ তাদের জয়যাত্রা রুখে দিয়েছে সাউদাম্পটন। নিজেদের পঞ্চম ম্যাচে অল রেডরা হেরেছে ১-০ গোলে। প্রিমিয়ার লিগের অপর ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে এভারটন।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে সাউদাম্পটনের জয়সূচক গোলটি করেছেন ডিফেন্ডার ডেজান লোভরেন। গোল শোধের মরিয়া চেষ্টা করলেও সফল হতে পারেননি লিভারপুলের খেলোয়াড়েরা। অবশ্য হারের মুখ দেখলেও এখনো পয়েন্ট তালিকার শীর্ষেই আছে লিভারপুল। তবে চেলসি, আর্সেনাল বা টটেনহামের যে কেউই তাদের পরবর্তী ম্যাচটা জিততে পারলে দ্বিতীয় স্থানে নেমে যেতে হবে লিভারপুলকে। ফুলহামের বিপক্ষে ইতিমধ্যেই মাঠে নেমেছে চেলসি।

আর্সেনাল আগামীকাল খেলবে স্ট্রোক সিটির বিপক্ষে। একই দিনে টটেনহামের প্রতিপক্ষ কার্ডিফ সিটি। গতবারের শিরোপাজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড ৭ পয়েন্ট নিয়ে বেশ খানিকটা পিছিয়েই আছে অন্যদের চেয়ে। আগামীকাল তারা মাঠে নামবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে।