অবশেষে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের কমিটি নিয়ে গোলমাল থাকায় গত দুবছর ঢাকার সিনিয়র ডিভিশন, দ্বিতীয়, তৃতীয়, পাইওনিয়ার লিগ হয়নি। বিদায়ী কমিটির চেয়ারম্যান সরে দাঁড়ানোর পর চলে গেছে চার মাস, অবশেষে কাল নতুন করে গঠন করা হলো ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটি।কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ। কো-চেয়ারম্যান বাদল রায় ও গোলাম রব্বানি। সদস্য ফজলুর রহমান, আজফার-উজ-জামান, মাইনুল ইসলাম, সাব্বির হোসেন, সালেহ জামান, আবু হাসান চৌধুরী, শফিকুল আজম ভুঁইয়া ও মহিদুর রহমান। সম্প্রতি দুর্ঘটনায় আহত ফজলুর রহমান বলেছেন, আগে তিনি লিগ কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাই এই কমিটির সদস্য হিসেবে কাজ করবেন না।