অবশ্যই পুনেকে সমর্থন করব: ডোনা গাঙ্গুলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মে আইপিএল লড়াইয়ে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও পুনে ওয়ারিয়র্স। সেদিন হাজার হাজার কলকাতা-ভক্তের সঙ্গে মাঠে থাকবেন ডোনা গাঙ্গুলী। কিন্তু কোন দলকে সমর্থন করবেন তিনি? কলকাতা ঘরের দল, আর পুনের হয়ে খেলবেন স্বামী সৌরভ গাঙ্গুলী। তবে ডোনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কলকাতা নয়, ওই ম্যাচে সমর্থন করবেন পুনেকেই।‘আমি অবশ্যই পুনেকে সমর্থন করব।’ ডোনা গাঙ্গুলীর এই বক্তব্যের সঙ্গে হয়তো মিশে আছে ক্ষোভও। আইপিএলের প্রথম তিনটি আসরে কলকাতার হয়ে খেলেছেন সৌরভ। নেতৃত্ব দিয়েছেন প্রথম দুটি আসরে। অথচ চতুর্থ আসরের নিলামে সৌরভকে কেনেনি কলকাতা। তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি ১০টি ফ্র্যাঞ্চাইজের কেউ। কলকাতার ‘দাদাকে’ ছাড়াই এগিয়ে চলছিল আসর। তবে আশিষ নেহরার ইনজুরিতে গত সপ্তাহে সৌরভকে দলে এনেছে পুনে। কলকাতার প্রতি ডোনার একটু ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। অন্যদিকে স্বামীর দল পুনের প্রতি সমর্থনও স্বাভাবিক। ওয়েবসাইট।