অবসর ঘোষণা ক্লাইস্টার্সের
অবসরের আগাম ঘোষণা দিলেন কিম ক্লাইস্টার্স। চারটি গ্র্যান্ড স্লামজয়ী বেলজিয়ামের টেনিস তারকা জানিয়েছেন, এ বছর ইউএস ওপেন খেলেই তুলে রাখবেন টেনিস র্যাকেট।এর আগেও ২০০৭ সালে অবসরের ঘোষণা দিয়েছিলেন। দুই বছর টেনিস সার্কিটের বাইরেও থেকেছেন। ২০০৯ সালে ফিরে এসে জিতেছেন ইউএস ওপেন। তাঁর ক্যারিয়ারে এই টুর্নামেন্ট যেন বিশেষ কিছু! চারটি গ্র্যান্ড স্লামের তিনটিই ইউএস ওপেন। তাই ক্যারিয়ারের ইতি টানার আগে আরেকবার খেলতে চান ইউএস ওপেন। কাল ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ২৮ বছর বয়সী ক্লাইস্টার্সের ঘোষণা, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ইউএস ওপেনেই ক্যারিয়ারের সমাপ্তি টানব, যেখানে বড় সাফল্যগুলো উপভোগ করেছি।’ ফ্ল্যাশিং মিডো তাঁর কাছে যে বিশেষ জায়গা, সেটিও বলেছেন। সাফল্যের বাইরেও ইউএস ওপেনের কোর্ট ক্লাইস্টার্সের প্রিয় হওয়ার কারণ আছে। তাঁর ভাষায়, ‘যুক্তরাষ্ট্রে আমার বাড়ি থেকে মাঠের দূরত্ব মাত্র ৪৫ মিনিট। এএফপি।